আর্জেন্টিনা ফুটবল দলের বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্ক্যালোনির মা ইউলালিয়া মারজেত্তি মারা গেছেন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর মঙ্গলবার রাতে আর্জেন্টিনার পুজাতো শহরে নিজ বাড়িতে ৭৪ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মায়ের সঙ্গে অত্যন্ত গভীর সম্পর্ক ছিল স্ক্যালোনির, যিনি এর আগে কোপা আমেরিকা ও বিশ্বকাপের নানা সাফল্য নিজের মাকে উৎসর্গ করেছিলেন।