বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিনে মান্নাতের সামনে ভক্তদের চিরচেনা ভিড় এবার দেখা যাচ্ছে না। আসন্ন জন্মদিন উপলক্ষে ‘এসআরকে ডে’র কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান বা মান্নাতের ছাদ থেকে ভক্তদের শুভেচ্ছা জানানোর প্রথা ভেঙেছে তার টিম। জানা গেছে, আগামী ২৪ ডিসেম্বর মুক্তি প্রতীক্ষিত ‘কিং’ সিনেমার শুটিংয়ের কাজে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন শাহরুখ। জন্মদিনেও শুটিং থেকে ছুটি না নেওয়ায় এবার ‘বাদশাহীন’ অবস্থাতেই কাটছে মান্নাত।