যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত এড়াতে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতা বাড়লেও ইরানের দাবি স্পষ্ট—সাময়িক নয়, স্থায়ীভাবে হামলা বন্ধের নিশ্চয়তা দিতে হবে। চীন, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক মধ্যস্থতার চেষ্টা করলেও অতীতের অভিজ্ঞতায় ওয়াশিংটনের প্রতি অনাস্থা থাকায় অবরোধ প্রত্যাহার ও আন্তর্জাতিক নিশ্চয়তা ছাড়া সমঝোতায় রাজি নয় তেহরান। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি বাজার ও হরমুজ প্রণালিতে নিজেদের প্রভাবকে দর-কষাকষির প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে দেশটি। মার্কিন মধ্যবর্তী নির্বাচন ও ইসরায়েলি রাজনীতিও এই সংকটের চূড়ান্ত গতিপথ নির্ধারণে প্রভাব ফেলছে।