তারেক রহমানের জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ার আশা

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর বাংলাদেশ-জাপান সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার সিলেটে এক অনুষ্ঠানে তিনি বলেন, জাপানের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় মাতারবাড়ী ও ঢাকার মেট্রোরেলের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। দুই দেশের প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি কার্যকর হলে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়বে বলে সরকার আশাবাদী। এ জন্য ব্যবসায়িক প্রক্রিয়া সহজ করা এবং বিভিন্ন পদ্ধতিগত জটিলতা দূর করার ওপরও গুরুত্ব দেন তিনি।

Translate