ইরানের ওপর নতুন করে সামরিক হামলার সম্ভাবনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দুই দেশের মধ্যে বড় ধরনের চুক্তির সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি। এদিকে, নৌ অবরোধ প্রত্যাহারের বিনিময়ে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব পাঠানোর খবর অস্বীকার করেছে ইরান। দুই দেশের উত্তেজনায় মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।