কক্সবাজার পর্যন্ত সম্প্রসারিত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস এবার কক্সবাজার পর্যন্ত চলাচল করবে। আগামী সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টা থেকে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনটির যাত্রা শুরু হবে।

শুক্রবার বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মহানগর এক্সপ্রেসের কক্সবাজারগামী প্রথম যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

Translate