সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে চালকদের আচরণ পরিবর্তন, দক্ষতা বৃদ্ধি এবং গাড়ির ফিটনেস নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপের সুনির্দিষ্ট প্রস্তাব দিলে সরকার তা বাস্তবায়নে প্রস্তুত। নিরাপদ সড়ক গড়তে পরিবহন মালিক, শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।