প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের আগে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী ঢাকায় ফিরেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তিনি অংশ নিচ্ছেন না। তবে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, অসুস্থতার কারণে তিনি ঢাকায় অবস্থান করছেন। সফরে অংশ নেবেন কি না, তা পরে জানা যাবে।
আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রীর টোকিও সফর নির্ধারিত রয়েছে। এ সফরের প্রস্তুতি ও ব্যবস্থাপনা তদারকি করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম ২১ অক্টোবর টোকিওর উদ্দেশে ঢাকা ছেড়েছেন। প্রধানমন্ত্রীর সফর শেষ না হওয়া পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন।
কূটনীতিকদের মতে, প্রধানমন্ত্রীর সফরের আগে নিযুক্ত রাষ্ট্রদূতের ঢাকায় অবস্থান করা একটি ব্যতিক্রমী ঘটনা।