কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সম্প্রতি ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’র শুটিং শেষ করেছেন তিনি। তাঁর ‘লজ্জা’ সিনেমার শুটিংও শেষ হয়েছে ৬০ শতাংশ।
এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে ফারিয়া বলেন, নির্দিষ্ট বয়সের চেয়ে মানসিক পরিপক্বতা, ধৈর্য ও পারস্পরিক বোঝাপড়া বেশি গুরুত্বপূর্ণ। জীবনসঙ্গী নির্বাচনে বন্ধুত্বকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন তিনি।
ফারিয়া জানান, জীবনের এই পর্যায়ে সংসার করার মানসিক প্রস্তুতি অনুভব করলেই বিয়ের সিদ্ধান্ত নেবেন। আশা করছেন, সেই প্রস্তুতি শিগগিরই চলে আসবে।