‘রামায়ণ’-এ যোদ্ধার রূপে সাই পল্লবী, নজর কাড়ল নতুন ভিডিও

নিতেশ তিওয়ারির পরিচালনায় বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ’-এর নতুন ভিডিওতে সীতার চরিত্রে সাহসী যোদ্ধার রূপে দেখা গেছে সাই পল্লবীকে। ছবিতে রামের ভূমিকায় রণবীর কাপুর এবং রাবণের চরিত্রে অভিনয় করছেন যশ।

নির্মাতাদের তথ্য অনুযায়ী, সিনেমাটির নির্মাণে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় ১০ হাজার মানুষ যুক্ত রয়েছেন। ছবির সংগীত পরিচালনা করছেন হ্যান্স জিমার ও এ আর রহমান।

আগামী ৫ নভেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Translate