রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (১৭ অক্টোবর) সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দাম্মামগামী ফ্লাইট ২১ অক্টোবর থেকে চালুর পরিকল্পনা রয়েছে। তবে এ জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। রিয়াদগামী ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে পরবর্তী নির্দেশনা পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট যথারীতি চালু রয়েছে। যাত্রীদের চাহিদা বিবেচনায় জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

Translate