আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠক করে নতুন অংশীদারিত্ব কাঠামো চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করতে যাচ্ছে বাংলাদেশ। শুক্রবার ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভার ফাঁকে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরের জন্য সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরি করা হচ্ছে। এ বিষয়ে বিশ্বব্যাংক, আইএমএফ ও এশীয় উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনা চলছে।
এর আগে ব্যাংক অব আমেরিকা, গুগল, আইএমএফ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও মুডিসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, ঋণ এবং আর্থিক খাতের সংস্কার নিয়ে আলোচনা করেন অর্থমন্ত্রী।