সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলার দাবি হুতিদের

সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর, আরেকটি বিমানবন্দর এবং কয়েকটি তেল স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। খবর আনাদোলুর।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, কিং ফাহাদ বিমানবন্দরে হামলার ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এর আগে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার খবর জানায় কর্তৃপক্ষ।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, সৌদি আরামকোর শেডগাম গ্যাস প্ল্যান্ট ও তানাজিব তেল স্থাপনাতেও হামলা চালানো হয়েছে। ইয়েমেনে সৌদি বিমান হামলার জবাবে এসব অভিযান চালানো হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে সৌদি আরবে আরও হামলার হুমকিও দেন।

Translate