আফগানিস্তানের বিপক্ষে টেস্টে একদিনেই দুটি ইতিহাস গড়েছেন পেসার হাসান মাহমুদ। প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করার পর মাত্র ১৭ ম্যাচে ৫০ উইকেট নিয়ে দেশের দ্রুততম পেসার হিসেবে নতুন রেকর্ড গড়েছেন তিনি।
এর আগে ১৮ টেস্টে ৫০ উইকেট নিয়ে রেকর্ডটি ছিল তাসকিন আহমেদের। মাশরাফি বিন মুর্তজা ১৯ টেস্টে এবং শাহাদাত হোসেন ২১ টেস্টে এই মাইলফলক স্পর্শ করেছিলেন।
বাংলাদেশি পেসারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ ৭৮ উইকেট মাশরাফির। শাহাদাতের উইকেট ৭২টি, আর তাসকিনের ৫৯টি। এবার ৫০ উইকেট নিয়ে সেই তালিকায় নতুন মাইলফলক যোগ করলেন হাসান মাহমুদ।