‘আমলনামা’র পুরস্কার রাফীকে উৎসর্গ করলেন তমা মির্জা

‘আমলনামা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০২৫ সালের দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডে সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তমা মির্জা। এ অর্জনের কৃতিত্ব পরিচালক রায়হান রাফীকে দিয়েছেন তিনি।

রবিবার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে রাফীর সঙ্গে একটি ছবি পোস্ট করে তমা জানান, পরিচালকের সৃজনশীল ভাবনা ও দৃষ্টিভঙ্গি তাঁর চরিত্রটিকে পর্দায় জীবন্ত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

চরিত্রটি নিয়ে কাজ করার স্বাধীনতা ও তাঁর ওপর আস্থা রাখার জন্য রাফীকে ধন্যবাদ জানান তমা। পাশাপাশি ‘আমলনামা’ টিমের সবার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেত্রী।

Translate