বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সদরদপ্তরের এআইজি কামারুম মুনিরা। মঙ্গলবার পুলিশ সদরদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৮তম বিসিএসের মাধ্যমে পুলিশে যোগ দেওয়া কামারুম মুনিরা মাঠপর্যায়ের পুলিশিংয়ের পাশাপাশি সিআইডি ও পুলিশ সদরদপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ট্রাফিক ম্যানেজমেন্ট শাখার এআইজি ছিলেন।
নতুন দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্বটি পেশাদারিত্বের সঙ্গে পালন করতে চান। এদিকে পুলিশের সাবেক এআইজি (মিডিয়া) এএইচ এম শাহাদাত হোসেনকে এআইজি (আইসিটি) শাখায় বদলি করা হয়েছে।