শিরোনাম
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে ব্যক্তিগত ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করলেন মেসিহরমুজ প্রণালিতে নৌ-মাইনের আঘাতে তিনটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডসীমান্ত বন্ধ ও ‘বৈরী কর্মকাণ্ডের’ অভিযোগে এস্তোনিয়াকে প্রকাশ্য যুদ্ধের হুমকি রাশিয়ারআগামী ১৬ ডিসেম্বর ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা, কার্যকর ২০২৭ সালের মাঝামাঝিপোশাকশ্রমিকদের মজুরিতে মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৮০০, শ্রমিকপক্ষের ২২ হাজার টাকাতৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে ২০২৮ কোপা আমেরিকাটি-টোয়েন্টি অভিষেকে চার বলে চার উইকেট ও নয় বলে পাঁচ উইকেটের কীর্তি জামশেদ আলমের

কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে এ কে খান শ্যামল (৫২) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল পৌনে ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্যামলের কয়েদি নম্বর ৫৯৮৩/এ। তবে কোন মামলায় তিনি কারাবন্দি ছিলেন, তা জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Translate