শিক্ষকদের বেতন ও অবসরভাতা পেতে যেন অফিসে গিয়ে হয়রানির শিকার হতে না হয়, সেজন্য যথাসময়ে তাদের প্রাপ্য অর্থ ব্যাংকের মাধ্যমে পৌঁছে দেওয়ার নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ‘গুণী শিক্ষক সম্মাননা’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, কর্মরত বা অবসরপ্রাপ্ত—মহান শিক্ষকতা পেশার কারণে একজন শিক্ষক আমৃত্যু রাষ্ট্রের কাছে সম্মানীয়।
তিনি আরও বলেন, দেশের শিক্ষকরা জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গঠনের অন্যতম প্রধান হাতিয়ার। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়া হয়।