দুর্নীতি দমন কমিশনের (দুদক) ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এস কে তাহসিন আলীর বেঞ্চ রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেন।
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার দাবি করে দুদকের ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছিল। রিটে অনুসন্ধানাধীন বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়া থেকে দুদককে বিরত রাখার নির্দেশনাও চাওয়া হয়।