ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগীদের নিয়মিত ও সময়মতো ভাতা পৌঁছে দিতে প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
রোববার (২৭ সেপ্টেম্বর) জারি করা এক চিঠিতে সংশ্লিষ্ট উপজেলা ও শহর সমাজসেবা কর্মকর্তাদের এ নির্দেশ দেওয়া হয়। ভাতার অর্থ উপকারভোগীদের নিজস্ব এমএফএস, টাকাপে (TakaPay) ও ব্যাংক হিসাবের মাধ্যমে G2P পদ্ধতিতে সরাসরি পাঠানো হবে।
পে-রোল পাঠানোর আগে উপকারভোগীদের মোবাইল ও ব্যাংক হিসাবসহ প্রয়োজনীয় তথ্য এমআইএসে হালনাগাদ ও সংশোধন করতে বলা হয়েছে। কোনো উপকারভোগীর মৃত্যু বা প্রতিস্থাপনের প্রয়োজন হলে বিদ্যমান নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।