বিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষককে সম্মাননা

আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রত্যেক শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার, ক্রেস্ট ও সনদ দেওয়া হবে।

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পর্যায় থেকে শিক্ষকদের নির্বাচিত করা হবে। আগে ১২ জন শিক্ষককে ২ লাখ টাকা করে সম্মাননা দেওয়া হতো।

এবার মোট ১ কোটি টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে। শিক্ষক নির্বাচনে নির্ধারিত নীতিমালা ও বিভিন্ন মানদণ্ড অনুসরণ করা হবে।

Translate