জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক না হওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এসকে তাহসিন আলীর বেঞ্চ এ রুল জারি করেন। আইনজীবী ইসরাত জাহান অমির করা রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব ও প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রিটে সরকারি হাসপাতাল বা স্বীকৃত ল্যাবরেটরিতে নির্বাচনী প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে নির্বাচনী বিধিমালা সংশোধনের দাবি জানানো হয়েছে।