হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন আজ

 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দিন ধার্য রয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদন দাখিলের কথা রয়েছে।

নির্ধারিত সময়ে তদন্ত শেষ না হওয়ায় এর আগে ১৯ দফা প্রতিবেদন দাখিলের সময় পেছানো হয়েছে। সর্বশেষ ২০ আগস্ট প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত আজকের দিন নির্ধারণ করেন।

এর আগে মামলাটি তদন্ত করে ডিবি ১৭ জনকে আসামি করে অভিযোগপত্র দেয়। এতে অসন্তোষ জানিয়ে বাদী নারাজি আবেদন করলে আদালত মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব সিআইডিকে দেন। বর্তমানে সিআইডির তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করবেন।

Translate