ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আটক শিক্ষার্থী যুগলকে বিয়ে না দিয়ে উভয় পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার রাতে প্রক্টর কার্যালয়ে আলোচনা শেষে মুচলেকা নিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। একই সঙ্গে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে।