২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন শুরু হচ্ছে আজ ২৭ সেপ্টেম্বর। আবেদন করা যাবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর রাত ৮টায়।
যারা আগে আবেদন করেনি, আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি কিংবা নির্বাচিত হয়েও সময়মতো নিশ্চায়ন বা ভর্তি সম্পন্ন করতে পারেনি, তারা এ ধাপে আবেদন করতে পারবে। ভুল কোটার কারণে ভর্তি হতে না পারা শিক্ষার্থীরাও আবেদন করার সুযোগ পাবে।
এ ধাপে পছন্দক্রমে কমপক্ষে ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ নির্বাচন করতে হবে। কলেজের বিদ্যমান আসনসংখ্যা বিবেচনায় নিয়ে পছন্দক্রম দিতে হবে।