রাজধানীর বনানীতে একটি ২৬তলা ভবনের ২৩তলায় একটি বায়িং হাউজের অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৫টা ৩৬ মিনিটে কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের আহমেদ টাওয়ারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ১৪ মিনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।