ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে মুহাম্মদ গিয়াস উদ্দিনকে ক্যান্টনমেন্ট থানার ওসি, আব্দুস সেলিমকে গুলশান থানার অপারেশন পরিদর্শক এবং মিজানুর রহমানকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।