হুথিদের বিরুদ্ধে সৌদিকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে আকাশপথে প্রতিরক্ষামূলক জ্বালানি সরবরাহে সহায়তা করবে যুক্তরাজ্য। আগামী কয়েক দিনের মধ্যে সাইপ্রাসের আরএএফ আক্রোতিরি ঘাঁটিতে থাকা একটি ভয়েজার বিমান এ কাজে যুক্ত হতে পারে।

সৌদি সরকারের সামরিক সহায়তার অনুরোধের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। প্রাথমিকভাবে কয়েক সপ্তাহের জন্য এ সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সম্প্রতি রিয়াদসহ সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হুথিদের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করা হয়েছে। ব্রিটিশ কর্মকর্তাদের মতে, সৌদি বিমানবাহিনীর যুদ্ধবিমানকে আকাশে জ্বালানি সরবরাহ করে হামলা প্রতিহত করার সক্ষমতা বাড়াতেই এ সহায়তা দেওয়া হ

Translate