নিরাপত্তার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে ভারতে না পাঠানোর সিদ্ধান্ত এককভাবে নিয়েছিলেন তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল—তদন্ত কমিটির প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত ২২ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়, সিদ্ধান্তটি কোনো সম্মিলিত আলোচনা বা পরামর্শের ভিত্তিতে নেওয়া হয়নি। ক্রিকেটারদের সঙ্গে বৈঠকেও আসিফ নজরুল শুধু নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন।
বিশ্বকাপে বাংলাদেশের চারটি গ্রুপ ম্যাচের তিনটি কলকাতা ও একটি মুম্বাইয়ে হওয়ার কথা ছিল। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বিসিবি ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানালেও আইসিসি তা প্রত্যাখ্যান করে। এরপর অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ দলকে ভারতে না পাঠানোর সিদ্ধান্ত নেয়।