জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে।

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এক দিনের ব্যবধানে ২৬ দশমিক ০৭ কোটি ঘনফুট বেড়ে মঙ্গলবার বিকাল ৪টায় সরবরাহ দাঁড়ায় ২৬০ দশমিক ৬ কোটি ঘনফুটে।

গ্যাসের প্রাপ্যতা বাড়ায় শিল্প-কারখানায়ও স্বস্তি ফিরতে শুরু করেছে। চট্টগ্রাম অঞ্চলে গ্যাসের চাপ ইতোমধ্যে স্বাভাবিক হয়েছে এবং অন্যান্য শিল্পাঞ্চলেও সরবরাহ বাড়ছে। ব্যবসায়ীরা আশা করছেন, শিগগিরই অধিকাংশ শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক হবে।

পেট্রোবাংলা জানিয়েছে, মঙ্গলবারের সরবরাহের মধ্যে দেশীয় উৎস থেকে ১৬১ দশমিক ৫ কোটি ঘনফুট এবং এলএনজি থেকে ৯৯ দশমিক ১ কোটি ঘনফুট গ্যাস এসেছে। দেশীয় উৎপাদনের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী এলএনজি সরবরাহ করে জাতীয় গ্রিডের পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।

Translate