শিরোনাম
উখিয়ায় নলকূপ থেকে অগ্নুৎপাত অব্যাহত: ২০০ মিটারে ১৪৪ ধারা ও বিস্ফোরণের আতঙ্কবিয়ে ও ২৭ বছরের দাম্পত্য জীবনের রহস্য ফাঁস করলেন মাধুরী দীক্ষিতের স্বামী শ্রীরাম নেনেফাইনালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কাছে হেরে অনূর্ধ্ব-১৫ ফুটবলে রানার্সআপ বাংলাদেশওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে ইনজুরির হানাক্যানসাস সফর বাতিলের কারণ জানতে চাওয়ায় রয়টার্স সাংবাদিকের ওপর চড়াও হলেন ট্রাম্প বিবরণ:তাহসিফের মৃত্যু রহস্য: নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার, বন্ধু দীপ আটক ও পিবিআইয়ের ছায়াতদন্তপ্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: তদন্ত কমিটি গঠন করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

কেন ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে দিলেন আসিফ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার বন্ধ করে দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। এরই মধ্যে নিজের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করেছেন তিনি। সম্প্রতি বিএফডিসিতে একটি সিনেমার সংবাদ সম্মেলনে এসে এটি জানান তিনি।

ফেসবুক ছাড়ার কারণ হিসেবে তিনি এর বর্তমান পরিবেশের প্রতি বিরক্তি ও অসন্তোষের কথা তুলে ধরেন।

আসিফ বলেন, ‘ফেসবুক ছিল একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। কিন্তু ফেসবুকে এখন ধর্ম প্রচার হচ্ছে, অনলাইন অর্ডার করা হচ্ছে। ফেসবুক এখন আর ফেসবুকের জায়গায় নেই। কোন নিউজ বিশ্বাস করবো, কোনটি সত্য বলা যায় না। আমাকে রিউমার স্ক্যানে ফোন দিয়ে বলতে হয় ‘ভাই আমি তো এটা বলিনি’।’

তিনি আরও বলেন, ‘তারপর তারা স্ক্যানার করে দেখেন। এরপর আবার সেটি প্রকাশ করতে হয়। এটা একটা রেসপনসিবিলিটির জায়গা। কিন্তু সেটি যদি ঠিক না থাকে তাহলে মানুষকে প্রতিনিয়ত বিভ্রান্ত হতে হয়।’

এদিকে আসিফ বর্তমানে নতুন গান রেকর্ড ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

Translate