বুধবার ২৪শে জুন, ২০২৬

পতেঙ্গায় চোরাই কয়লা-সয়াবিন-সরিষা দানাসহ দুই ‘চোরাকারবারি’ আটক

চট্টগ্রামের পতেঙ্গায় চোরাই কয়লা, সয়াবিন ও সরিষা দানাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা ৭ টায় পতেঙ্গা থানাধীন ১৪ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত।

তিনি জানান, গতকাল সন্ধ্যায় পতেঙ্গা থানাধীন ১৪ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় সন্দেহজনক দুইটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লক্ষ ৮৮ হাজার টাকা মূল্যের ১ টন খনিজ কয়লা, ১৫০ কেজি সরিষা দানা, ২০০ কেজি সয়াবিন দানা ও চোরাচালান কাজে ব্যবহৃত দুইটি কাঠের বোটসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল, চোরাচালান কাজে ব্যবহৃত বোট ও আটক চোরাকারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

Translate