শনিবার ২৩শে মে, ২০২৬

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘অতিরিক্ত দাবির’ অভিযোগ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক ফোনালাপে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘অতিরিক্ত দাবি’ তোলার অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

আব্বাস আরাঘচি বলেন, ওয়াশিংটনের পক্ষ থেকে ‘কূটনীতির ক্ষেত্রে বারবার বিশ্বাসঘাতকতা এবং ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন’ চালানো সত্ত্বেও তেহরান কূটনৈতিক পন্থায় সংকট সমাধানের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

ফোনালাপে মার্কিন প্রশাসনের সমালোচনা করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র একদিকে যেমন দ্বিমুখী অবস্থান নিচ্ছে, তেমনি অন্যদিকে বারবার ‘অতিরিক্ত দাবি’ উত্থাপন করে চলেছে।

সূত্র: মিডল ইস্ট আই

Translate