চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে পৃথক অভিযানে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ ৮ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন। তিনি জানান গতকাল রাতে নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. সাদাত উল্লাহ প্রকাশ মুন্না, দিলদার হোসেন, মো. শহিদুল ইসলাম, মো. শিপন, আব্দুল আউয়াল, মোহাম্মদ হোসেন, মো. হোসেন, সাধন চন্দ্র মজুমদার।
পুলিশ জানায়, আসামিদের গ্রেপ্তারপূর্বক আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।