শনিবার ২৩শে মে, ২০২৬

আইনজীবীর পোশাকে হাইকোর্টে হাজির মমতা

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বড় ধরনের বিপর্যয়ের পর পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ সংক্রান্ত একটি মামলায় বৃহস্পতিবার (১৪ মে) কলকাতা হাইকোর্টে হাজির হয়েছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতে উপস্থিত হওয়ার সময় তার পরনে ছিল আইনজীবীদের কালো গাউন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

গুরুত্বপূর্ণ এই বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক কর্মী এবং দলীয় কার্যালয়গুলোতে হামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলাটি দায়ের করা হয়।

উল্লেখ্য এই নির্বাচনের মাধ্যমে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনের অবসান ঘটে এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাজ্যে ক্ষমতায় আসে। এরপরই রাজ্যে নির্বাচন-পরবর্তী সহিংসতার এই অভিযোগগুলো সামনে আসে, যা নিয়ে তৈরি হওয়া মামলায় এবার সশরীরে আদালতে হাজির হলেন সাবেক মুখ্যমন্ত্রী।

Translate