শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬

পদত্যাগ করেছেন মেসি-সুয়ারেজদের কোচ

ইন্টার মিয়ামির প্রধান কোচ জাভিয়ের মাসচেরানো ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানায় ক্লাব। তিনি নিজেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ইএসপিএন-এর একটি সূত্র অনুযায়ী, গত শনিবার নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ঘরের মাঠে ২–২ গোলে ড্র করার পর মাসচেরানো ক্লাবকে নিজের সিদ্ধান্তের কথা জানান।

তার জায়গায় আপাতত প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে গুইলেরমো হোয়োসকে। তিনি এতদিন ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর হিসেবে কাজ করছিলেন।

এক বিবৃতিতে মাসচেরানো বলেন, ব্যক্তিগত কারণেই তিনি ইন্টার মিয়ামির কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

লিওনেল মেসির সাবেক সতীর্থ মাসচেরানো প্রায় দেড় বছর ক্লাবটির কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের নভেম্বরে তিনি জেরার্ড টাটা মার্টিনোর স্থলাভিষিক্ত হন।

তার অধীনে ইন্টার মিয়ামি কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনাল এবং লিগস কাপের ফাইনালে পৌঁছায়। ২০২৫ সালে তিনি ক্লাবকে এমএলএস কাপ জিতিয়ে বড় সাফল্য এনে দেন।

চলতি মৌসুমে ইস্টার্ন কনফারেন্সে সাত ম্যাচে তিনে অবস্থান করছে মিয়ামি। তবে ন্যাশভিল এসসির কাছে হেরে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় নেয় তারা।

Translate