রবিবার ৩রা মে, ২০২৬

৮৫ বান্ডেল রোল কাপড়সহ চোর চক্রের এক সদস্য গ্রেপ্তার

সিএমপির গোয়েন্দা বন্দর বিভাগের অভিযানে একটি কাভার্ডভ্যানে চোরাই ৮৫ বান্ডেল সুতি ও পলিয়েস্টার মিশ্রিত রোল কাপড়সহ চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (০৫ এপ্রিল)  বাকলিয়া থানাধীন রাজাখালী হাজী আবুল কালাম গ্রুপের কারখানার ভিতরে জনির গ্যারেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. মাসুদ রানা (৩২) রাঙ্গুনিয়া থানার পূর্ব কোদালা ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি মাসুদ রানা জানায় সে এবং মামলার পলাতক আসামিগণ পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন যাবত চট্টগ্রাম মহানগর এলাকায় বিভিন্ন গোডাউন এবং কাভার্ডভ্যান হতে সুকৌশলে রোল কাপড় চুরি করে বিক্রয় করে আসছিল। এ ঘটনায় বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Translate