দলে সুযোগ না পেয়ে ভারতের ১৯ বছর বয়সী এক তরুণ ক্রিকেটার আত্মহত্যা করেছেন। পুদুচেরি নারী টি-টোয়েন্টি দলের ট্রায়ালে সুযোগ না পেয়ে আত্মহত্যা করেছেন তিনি।
পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, সম্প্রতি থুথিপেটে আয়োজিত পুদুচেরি নারী টি-টোয়েন্টি দলের বাছাই পর্বে অংশ নিয়েছিলেন অ্যাঞ্জেল। তবে গত বুধবার প্রকাশিত চূড়ান্ত দলে নিজের নাম না থাকায় তিনি ভীষণভাবে মানসিক চাপে পড়েন। সেদিন রাত প্রায় ৮টার দিকে অনুশীলন শেষে বাড়ি ফিরে নিজের কক্ষে চলে যান তিনি।
রাত বাড়লেও তার কোনো সাড়া না পেয়ে কোচ ফোনে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরে সন্দেহ হলে তিনি সরাসরি অ্যাঞ্জেলের বাসায় যান। সেখানে গিয়ে দেখেন, কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছেন অ্যাঞ্জেল। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।