রবিবার ৩রা মে, ২০২৬

কাতারে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৬

কাতারের উপকূলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। পারস্য উপসাগরে দেশটির জলসীমায় শনিবার এ দুর্ঘটনা ঘটে। কাতারের অভ্যন্তরীণ মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মূলত ‘কারিগরি ত্রুটির’ কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে তিনজন কাতারি বাহিনীর সদস্য এবং অন্য তিনজন তুরস্কের নাগরিক। তুর্কি নাগরিকদের মধ্যে একজন সামরিক কর্মকর্তা এবং দুইজন বেসামরিক ব্যক্তি রয়েছেন।

মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, দুর্ঘটনায় এখন পর্যন্ত একজন কাতারের বিমানবাহিনীর এক সেনা নিখোঁজ রয়েছেন। শনিবারের এই ঘটনার পর নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে এখনও তৎপরতা চালানো হচ্ছে।

এর আগে রবিবার এক বিবৃতিতে অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানিয়েছিল, পারস্য উপসাগরের কাতারি জলসীমায় এই দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিক বিবৃতিতে নিহতদের জাতীয়তা বা তারা সামরিক না বেসামরিক সদস্য, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। পরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়।

সূত্র: এপি

Translate