শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬

ঢাকা-৪ আসনে ধানের শীষের প্রার্থী তানভীর আহমেদের গণসংযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার দ্বিতীয় দিনে বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচারণা চালিয়েছেন ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী) আসনের বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে কদমতলী থানার ৫৩ নম্বর ওয়ার্ডে মিষ্টির দোকান-সংলগ্ন এলাকায় এ জনসংযোগ ও নির্বাচনি প্রচারণা করেন। এতে নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় তিনি বলেন, আল্লাহ একটি নির্বাচনি পরিবেশ তৈরি করে দিয়েছেন। এ অশেষ শুকরিয়া আদায় করছি। এলাকার মানুষের এই ভালোবাসার জন্যই বার বার কারাবরণের পরও তাদের কাছে ফিরে আসা। এখানকার প্রতিটি মানুষ আমার আপনজন, আমার পরিবারের সদস্য। আমি তাদের প্রতিশ্রুতি দিয়েছি দিনরাত তাদের সেবার জন্য পরিশ্রম করবো। আমাদের মধ্যে কোন ফারাক থাকবে না। আমরা সবাই মিলেই সব সমস্যা খুঁজে বের করবো এবং সবাই মিলে এক জায়গায় বসে সিদ্ধান্ত নিয়ে সেটি সমাধান করবো।

এলাকার রাস্তাঘাট ও অবকাঠামোগত বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন রবিন।

Translate