শুক্রবার ১লা মে, ২০২৬

দলে ফিরে প্রথম ওভারেই জোড়া শিকার সাইফের

দীর্ঘ বিরতির পর দেশের জার্সিতে টি-টোয়েন্টি নেমেই বাজিমাত করলেন সাইফ হাসান। তার স্পিনজালে আটকে গেলেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস এবং তেজা নিদামানুরু।

ম্যাচে নিজের প্রথম ওভারেই এই দুই ব্যাটারকে সাজঘরের পথ দেখিয়েছেন সাইফ। এর মধ্যে ওভারের চতুর্থ বলে সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দিলেন এডওয়ার্ডস (১২)। বাউন্ডারিতে সামনে ঝাঁপিয়ে সে ক্যাচ তালুবন্দি করেন জাকের আলী। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই সাইফের প্রথম উইকেট।

তার ওভারের শেষ বলে উচ্চাভিলাষী শট খেলতে গিয়ে ডিপ মিড উইকেটে তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ হন ৩ চার ও ১ ছক্কায় ২৬ রান করা নিদামানুরু।

সাইফের স্বপ্নের ওভার শেষে নেদারল্যান্ডসের সংগ্রহ ১০ ওভারে ৪ উইকেটে ৬৮।

Translate