টালিউডের পরিচালক অমিতাভ ভট্টাচার্য তার নতুন সিনেমা ‘ত্রিধারা’র মাধ্যমে প্রথমবারের মতো এক ফ্রেমে নিয়ে আসছেন তিন অভিনেতাকে। দারুণ এক চমক উপহার দিতে চলেছেন সিনেমাপ্রেমী দর্শকদের। ‘ত্রিধারা’ সিনেমায় দেখা অভিনেতা কৌশিক গাঙ্গুলী, ঋতুপর্ণা সেনগুপ্ত ও চঞ্চল চৌধুরীকে।
একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘ত্রিধারা’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে প্রেম, সম্পর্ক ও কঠিন বাস্তবতার জটিল সমীকরণ নিয়ে। সিনেমার মূল ঘটনা শুরু ২৫ বছর আগের একটি ঘটনা কেন্দ্র করে, যা দুটি জীবনের গতিপথ সম্পূর্ণ বদলে দেয়।
এ গল্পের গুরুত্বপূর্ণ ঘটনায় এই তিন তারকার জীবন ওলটপালট হয়ে যাবে। ২৫ বছর আগের হারিয়ে যাওয়া প্রেম হঠাৎ করেই তাদের জীবনে ফিরে আসে। এরপর সবকিছু এলোমেলো হয়ে যায়। এই ভিন্ন তিন খাতে বইবে তিনজনের গল্প, যা নিয়েই নির্মিত হবে ‘ত্রিধারা’। অতীত আবার ফিরে আসে নতুন করে। এমন জটিল ও মনস্তাত্ত্বিক গল্পে নির্মাণ হচ্ছে ‘ত্রিধারা’। অমিত মুখার্জির প্রযোজনায় নির্মিত এ সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক অমিতাভ ভট্টাচার্য নিজেই।
এ সিনেমার মূল তিনটি চরিত্রে তিন অভিনেতা অভিনয় করার কথা থাকলেও নির্মাতারা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে এই তিনজনের একসঙ্গে কাজ করার খবর সিনেমাপ্রেমীদের মধ্যে আশার আলো জাগিয়েছে।