প্রতিদিনই যখন বাড়ছে ইসরাইল-ইরান সংঘাতের পরিমাণ; ঠিক তখনই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এ যুদ্ধের শেষ কোথায়। ইরানের ‘রেড লাইন’ আসলে কী?
আর এসবের বিনিময়ে ইরান তার বিরুদ্ধে জারি করা নিষেধাজ্ঞা শিথিল করতে চায় জানিয়ে এ বিশেষজ্ঞ বলেন, ‘ইউরোপীয়রা যদি ইরানের এই রেড লাইনগুলোকে সম্মান করে এবং এমন একটি সমাধান নিয়ে আসতে সক্ষম হয়, তাহলে কূটনৈতিক সমাধানের সুযোগ রয়েছে।’
তবে আকবরজাদে এটাও জানিয়েছেন যে, ইরান কখনোই মার্কিন হুমকির মুখে নিঃশর্ত আত্মসমর্পণ করবে না।
তিনি আরও বলেন, ‘ইরানিরা এই হামলাকে মার্কিন মদদপুষ্ট বলেছে এবং এটা দেখে তেমনই মনে হচ্ছে। সহিংসতার হুমকি, ইরানের রাষ্ট্রপ্রধানকে হত্যার হুমকি- সব কিছুই করছে তারা।’
আর এ অবস্থায় যে ইরানের কাছ থেকে আত্মসমর্পণের আশা করা বোকামি সেটাও জানিয়ে রেখেছেন এই বিশেষজ্ঞ। তার মতে, এ অবস্থায় মুখ বাঁচাতে হয়তো এখন নতুন কোনো বিকল্পই খুঁজতে হবে যুক্তরাষ্ট্রকে।