রবিবার ১৯শে জুলাই, ২০২৬

কোটালীপাড়ায় পোড়ানো হলো ৩ লাখ টাকার অবৈধ চায়না জাল

দেশীয় মৎস্য সম্পদ রক্ষার্থে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৩ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল বিভিন্ন খাল ও বিল থেকে উদ্ধারের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) সকাল থেকে উপজেলার আমতলী ইউনিয়নের বিভিন্ন খাল ও বিলে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের তত্ত্বাবধানে গ্রামপুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৫০ পিস অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। পরে একই দিন দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অবৈধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ, সিনিয়র উপজেলার মৎস্য কর্মকর্তা এসএম শাহজাহান সিরাজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিরাজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ বলেন, কোটালীপাড়া উপজেলায় সাম্প্রতিক সময়ে অবৈধ জালের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ নিধন করা হচ্ছে সেটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সেই প্রেক্ষিতে আমরা অভিযান শুরু করেছি। আজকে আমরা ৫০টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করেছি। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা হবে। দেশীয় মাছ রক্ষায় আমাদের অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Translate