শনিবার ১৮ই জুলাই, ২০২৬

কোন দেশের খেলোয়াড়দের জন্য সবচেয়ে বেশি খরচ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর।

প্রিমিয়ার লিগ যেহেতু ইংল্যান্ডের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা এবং ইংল্যান্ডের খেলোয়াড়েরাই এ লিগে সবচেয়ে বেশি খেলায় (গত জানুয়ারি পর্যন্ত ১৭২৩ জন) উত্তর শুনে অবাক না–ও হতে পারেন। হ্যাঁ, ঠিক ধরেছেন। গত ৩৩ বছরে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো ইংল্যান্ডের খেলোয়াড়দের দলবদল ফিতে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে। অঙ্কটাও বেশ বড়—৬৭১ কোটি ইউরো। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় ৯৫ হাজার ৬০ কোটি টাকা!

ইংল্যান্ডের পরই এ তালিকায় দ্বিতীয় তাদের প্রতিবেশী দেশ ফ্রান্স। ফরাসি খেলোয়াড়দের দলবদলে এখন পর্যন্ত ২৬৮ কোটি ইউরো (প্রায় ৩৭ হাজার ৯৬৭ কোটি টাকা) খরচ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো।

যে দেশের খেলোয়াড়দের দলবদলে সবচেয়ে বেশি খরচ (শীর্ষ ১০)

দেশ মোট খরচ (টাকা)
ইংল্যান্ড ৯৫ হাজার ৬০ কোটি
ফ্রান্স ৩৭ হাজার ৯৬৭ কোটি
ব্রাজিল ৩২ হাজার ৩০০ কোটি
স্পেন ২৮ হাজার ৬১৭ কোটি
নেদারল্যান্ডস ২২ হাজার ৮০৮ কোটি
পর্তুগাল ১৮ হাজার ৮৪২ কোটি
বেলজিয়াম ১৭ হাজার ৭০৮ কোটি
আর্জেন্টিনা ১৭ হাজার কোটি
জার্মানি ১১ হাজার ১৬৩ কোটি
ইতালি ১০ হাজার ৬২৫ কোটি

তৃতীয় স্থানে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দেশের খেলোয়াড়দের জন্য এ পর্যন্ত ২২৮ কোটি ইউরো (প্রায় ৩২ হাজার ৩০০ কোটি টাকা) খরচ করেছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো।

শীর্ষ পাঁচে আর্জেন্টিনার জায়গা হয়নি। চারে স্পেন ও পাঁচে নেদারল্যান্ডস। স্প্যানিশ খেলোয়াড়দের জন্য ২০২ কোটি ইউরো (প্রায় ২৮ হাজার ৬১৭ কোটি টাকা) এবং ডাচ খেলোয়াড়দের জন্য ১৬১ কোটি ইউরো (প্রায় ২২ হাজার ৮০৮ কোটি টাকা) খরচ করেছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো।

Translate