দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোয় পবিত্র ঈদুল আজহার ছুটি বৃহস্পতিবার শেষ হয়েছে। তবে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় রোববার খুলবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এদিন থেকেই ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। এবার সরকারি ও বেসরকারি কলেজগুলোয় ১০ দিনের ছুটি ছিল।
এদিকে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে আরও দেরিতে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহার ছুটির সঙ্গে গ্রীষ্মকালীন ছুটি রয়েছে। ঈদের ছুটি শেষে এখন চলবে গরমের ছুটি।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয় ২৪ জুন, মাধ্যমিক বিদ্যালয় ২২ জুন, মাদ্রাসা ২৬ জুন এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ২২ জুন খুলে দেওয়া হবে। তবে ছুটি শেষে সাপ্তাহিক বন্ধ পড়লে সেক্ষেত্রে আরও দুদিন পর প্রতিষ্ঠানগুলোয় ক্লাসসহ সব কার্যক্রম পুনরায় শুরু হবে।