বুধবার ৩রা জুন, ২০২৬

কালুরঘাট ব্রিজের দূর্ঘটনা যেন পিছু ছাড়ছে না

ট্রেনের সাথে একাধিক গাড়ির মর্মান্তিক দূর্ঘটনার পর আজ (৭ মে) আবারও দূর্ঘটনা ঘটলো ব্রিজটিতে৷
‎প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, চট্টগ্রাম শহর প্রান্ত থেকে একটি প্রাইভেটকার অপর পাড়ে যাওয়ার সময় ব্রিজের মাঝ বরাবর এসে নিয়ন্ত্রন হারিয়ে ব্রিজের রেলিং এ সজোরে আঘাত করে। এসময় প্রাইভেট কারটির সামনের চাকা মুচড়ে গিয়ে গাড়িটি ব্রিজের ওপর আটকে যায়৷ রাত আনুমানিক ৯টায় এই দূর্ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শী বলেন, “ভাগ্য ভালো গাড়িটি রেলিং ভেঙ্গে নিচে পড়ে যায়নি৷ এই ঘটনায় কেউ হতাহত হয়নি৷ তবে ব্রিজে যান চলাচল বন্ধ হয়েছিল৷ ”

Translate