চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ জুন) বিকাল সাড়ে ৪টায় ধলই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের একটি পরিত্যক্ত পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মোহাম্মদ হোসেন বলেন, পরিত্যক্ত পুকুরে একটি মহিলার লাশ ভাসতে দেখে স্থানীয়দের খবরে লাশটি উদ্ধার করা হয়েছে।