এদিকে ‘কিং’ নিয়ে প্রতিনিয়ত গুঞ্জন দেখা যাচ্ছে মিডিয়ায়। সামাজিক মাধ্যমেও আলোচনায় রয়েছে সিনেমাটি।
মঙ্গলবার (৩ জুন), চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক সুমিত কাদেল দুটি ছবি শেয়ার করেছেন তার ভেরিফায়েড আইডি থেকে। যার একটিতে দেখা যাচ্ছে, ছোট চুলে কালো টিশার্ট পরা শাহরুখ, শক্তিশালী পেশি আর চোখে সানগ্লাস। অন্য একটি ছবিতেও ছোট চুলে দেখা গেছে কিং খানকে।
ছবিগুলো এআই প্রযুক্তি দিয়ে তৈরি বলেই মন্তব্য করেছেন অনেকে। এদিকে বাংলাদেশি অনেক ভক্তকে শাকিব খানের তাণ্ডবের লুকের সঙ্গেও তুলনা করে মন্তব্য করতে দেখা গেছে সেই পোস্টে।