শনিবার ১৮ই জুলাই, ২০২৬

সৌদি আরবে অবৈধ প্রবাসী গ্রেপ্তার।

সৌদি আরবে আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এক সপ্তাহব্যাপী অভিযান চলাকালে মোট ২২,৫৫৫ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

১৬ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত পরিচালিত অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৪,২৬০ জন আবাসন সংক্রান্ত আইন লঙ্ঘন, ৪,৯৫৪ জন সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত আইন লঙ্ঘন এবং ৩,৩৪১ জন শ্রম বিধি লঙ্ঘনের কারণে আটক হয়েছেন।

Translate